শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁদপুরে অধিক মূল্যে এলপিজি গ্যাস বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ জুলাই) জেলার বড় স্টেশন ও ৫ নং ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে 'মেসার্স মক্কা এন্টারপ্রাইজ'কে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করার অপরাধে 'মেজবান ভিউ'কে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে 'মেসার্স আল আমিন ট্রেডার্স'কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০৬ মেগাওয়াট

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেছে এবং পুনরায় এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

​অভিযান চলাকালে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

ভোক্তা অধিকার, জরিমানা

শেয়ার করুন: