শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা
টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সন্তোষে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ভাসানীর মাজার জিয়ারত করেন।

জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের নেতা। তিনি কখনো পিন্ডির আধিপত্য, কখনো দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এনসিপি তার সেই দর্শন অনুসরণ করেই দেশে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়।

মজলুম জননেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ বিভাগীয় ও উপজেলা পর্যায়ের নেতারা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হবে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এটি নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

এনসিপিটাঙ্গাইলভাসানীর মাজার জিয়ারত

শেয়ার করুন: