শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে হামলা করে ওএমএস ডিলারের মালামাল লুট, থানায় অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারশিপকে কেন্দ্র করে হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে শহরের নিউ ট্রাক রোড এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ডিলার মো. মহিউদ্দিন মোল্লা (৩৫), পিতা আন্দুর রব মোল্লা, চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি চাঁদপুর সদর মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মহিউদ্দিন মোল্লা উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে তিনি খাদ্য অফিস থেকে ওএমএস ডিলারশিপের অনুমোদন পান। ব্যবসা শুরু করতে গেলে স্থানীয় কয়েকজন— ১. মো. ইউসুফ মিয়াজী (৪০), ২. মো. হাসেম খাঁ (৩৫), ৩. মো. শরীফ (৪৫) ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন— তাকে এককভাবে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেন। পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে যৌথভাবে ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত হয়।

অভিযোগে বলা হয়, গত তিন মাস ধরে ওই পক্ষ মহিউদ্দিন মোল্লার প্রাপ্য লভ্যাংশ ও কর্মচারীদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে রবিবার বিকেলে তিনি বিবাদীদের গোডাউন থেকে নিজের দোকানে ওএমএসের পণ্য নিয়ে আসেন। তখন অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দোকানে হামলা চালিয়ে পণ্য লুট করে নিয়ে যায় এবং তাকে মারধর করে।

এ সময় মহিউদ্দিনের সহযোগী দীপক মজুমদার (৩৫) বাধা দিতে গেলে হামলাকারীরা কাঠের লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। অপর সহযোগী নাছির উদ্দিনকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা দোকানের শাটার ভেঙে ভেতরে ভাঙচুর চালায়, পরে তালা ঝুলিয়ে দেয় এবং যাওয়ার সময় মহিউদ্দিন ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেয়।

মহিউদ্দিন মোল্লা বলেন, “ওএমএস ডিলারশিপ নেওয়ার পর থেকেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এখন আমার দোকানের সব মালামাল নিয়ে গেছে। আমি জীবনের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে আছি।”

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের ইএমও মো. মাহমুদুল হাসান বলেন, “আহত দীপক মজুমদার ও নাছির উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে হাতে, পিঠে ও নাকে আঘাতজনিত রক্তক্ষরণ হয়েছে।”

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভোরের আকাশ/মো.আ

ওএমএস বরাদ্দচাঁদপুরপুলিশ

শেয়ার করুন: