শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে জলাবদ্ধতা নিরসনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা।

বুধবার (১ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায়  সাড়ে ৯টা থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত, প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন স্থানীয়রা।

এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে সকাল ১০টা ৫৫ মিনিটে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা জানান, সাভার উপজেলার রাজফুলবাড়িয়া, শোভাপুরসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি জায়গা ভরাট করে ফেলা হয়। ওই জায়গা দিয়েই এসব এলাকার পানি নিষ্কাশন হতো। জায়গাটি ভরাট হওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গিয়ে এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা জোসনা বেগম অভিযোগ করে বলেন, “আগে পানি যাওয়ার মতো সামান্য ব্যবস্থা ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে গত এক সপ্তাহ ধরে পানি বেড়ে ঘরে ঢুকে গেছে। ড্রেনের নোংরা পানি আমাদের ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে দিয়েছে। বাচ্চাদের পড়াশোনা, প্রাইভেট, রান্নাবান্না—সব কিছু কষ্টসাধ্য হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।”

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “গত দুই সপ্তাহ ধরে পানি যাওয়ার একমাত্র ব্যবস্থা ছিল, সেটিও আটকে দেওয়া হয়েছে। এখন ঘরের ভেতরে পানি জমে আছে। আমাদের শুধু পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদের আর কোনো দাবি নেই।”

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার।

তিনি বলেন, “যে জমি দিয়ে আগে পানি নেমে যেত, সেটি সম্প্রতি ভরাট করায় সংকট তৈরি হয়েছে। জমিটি ব্যক্তি মালিকানাধীন। আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করছি।”

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, “এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে স্থানীয়রা সড়ক অবরোধ শুরু করে। প্রায় ১ ঘণ্টা পর তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

ভোরের আকাশ/মো.আ.

জলাবদ্ধতা নিরসনস্থানীয়রামহাসড়ক অবরোধসাভার

শেয়ার করুন: