শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে মধ্যরাতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, চালকসহ নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরানো ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭) ও চালকের সহকারী একই গ্রামের জাফর মিয়ার ছেলে মোবারক হোসেন (২০)।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুস সালাম জানান,  যশোর থেকে একটি ডালবোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। পথে ব্রিজের ওপর পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। মুবারক হোসেনের মরদেহ ভোরে এবং সোহেল শেখের মরদেহ সকাল ৮টায় উদ্ধার করা হয়। দুর্ঘটনাটি কবলিত ট্রাকটিও নদী থেকে তোলা হয়েছে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। ভোরের দিকে ট্রাকের হেল্পার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয় এবং আজ সকালে চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভোরের আকাশ/মো.আ.

ঝিনাইদহনিহত

শেয়ার করুন: