শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় নাশকতা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাগুরায় গত ৬ ডিসেম্বর গভীর রাতে জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় তিন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—শহরের নিজনান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন শেখ (১৯), রায়হান শেখ (২৩) এবং শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকার শাহিন হাসানের ছেলে হাসিবুল হাসান (২০)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অবস) সাংবাদিকদের জানান, গত ৬ ডিসেম্বর গভীর রাতে দুষ্কৃতিকারীরা জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ করে। এতে সরকারি এই দুই দপ্তরের গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশসহ পুলিশের একাধিক টিম শহরে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোরে নিজনান্দুয়ালী গ্রাম থেকে রবিন ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকা থেকে হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নাশকতার উদ্দেশ্যেই তারা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মদদদাতাদের শনাক্তে তদন্ত চলছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে শহরের গুরুত্বপূর্ণ অফিস-আদালতে হামলাই ছিল পরিকল্পনাকারীদের মূল উদ্দেশ্য। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

মাগুরা

শেয়ার করুন: