শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বালক নিহত

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুলে পড়ুয়া ছাত্র নিহত হয়েছে এবং অপর দিকে এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরুতর আহত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত রাকিবুল হাসান উমেদপুর উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানতে পারি।
এলাকাবাসী জানায়, নিহত রাকিবুল হাসান চান্দেরচর বাজার থেকে বাইসাইকেলে চালিয়ে বাড়িতে যাওয়ার পথে নুরুল আমিন কলেজের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাই সাইকেলটিকে ধাক্কা দিলে এতে রাকিবুলসহ মোটরসাইকেল আরোহী সোহেল ও রবিন গুরুতর আহত হয়।
ঘটনাটি ঘটার সাথে সাথেই স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে আশঙ্কাজনক অবস্থা দেখে তাকে ঢাকা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠালে পথেই তার মৃত্যু হয়। আহত রবিন ও সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন,ঘটনার খবর এখনো পাইনি। খোঁজ নিচ্ছি।
ভোরের আকাশ//হ.র