বিশ্বকাপ খেলা উপভোগে কলেজে ও থানা পুলিশকে টেলিভিশন উপহার

ফিফা বিশ্বকাপ খেলা উপভোগ করতে পিরোজপুর সদর থানা ও পিরোজপুর সরকারি মহিলা কলেজকে দুটি এলইডি টেলিভিশন উপহার দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
মঙ্গলবার (৩০ জুন) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে টেলিভিশন দুটি তুলে দেওয়া হয়। এ সময় পিরোজপুর সদর থানার কর্মকর্তাবৃন্দ, সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিভিশন হস্তান্তরকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "ফিফা বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের মিলনমেলা। সবাই যেন একসঙ্গে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সেই চিন্তা থেকেই সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও জেলা পরিষদ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকবে।"
অনুষ্ঠান শেষে টেলিভিশন পাওয়ায় পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজের প্রতিনিধিরা জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোরের আকাশ/ র.ই