চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনকে প্রিমিয়ার ইউনিভার্সিটির অভিনন্দন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ রোববার (২৫ অক্টোবর) ২০২৬ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে নিয়োজিত থাকবেন।
চট্টগ্রাম নগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে তাঁর নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবার।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ডা. শাহাদাত হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা