শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোটশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট

কয়রায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কয়রায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩
কয়রায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩

খুলনার কয়রায় অপহরণের ৮ মাস পর দশম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছেন পুলিশ। 

রোববার দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কয়রা থানার ওসি রাশেদুল আলম।

তিনি জানান, গত ১৫ মার্চ উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানা (১৬) নামে এক তরুণীকে অপহরণ করা হয়। সে জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই তরুণীর মা আসমা পারভীন বাদী হয়ে গত ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন। 

এরপর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে তৎপর হয় পুলিশ। অপহরণকারিরা তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার পরিবর্তন করা এবং বার বার স্থান পরিবর্তন করায় উদ্ধার ও গ্রেফতারে সময় ক্ষেপন হয়েছে বলে জানান তিনি। অবশেষে গোপন সূত্রের মাধ্যমে অপহরণকারিদের অবস্থান নির্দিষ্ট করে অভিযান চালানো হয়। 

প্রথমে খুলনা শহরের সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকা থেকে অপহরণকারিদের সহযোগী একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ি অভিযান চালিয়ে বাগেরহাট থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও জড়িতের গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তাঁর মা আছিয়া খাতুন (৪৮) ও তাঁর ভাই ইউছুপ গাজী (২৪)।

এ অভিযান পরিচালনা করেন মামলার তদন্তকারি কর্মকর্তা ও কয়রা থানার এস আই বিজন কুমার মন্ডল।

তিনি বলেন, মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই ভিকটিমকে উদ্ধারে চেষ্টা অব্যাহত থাকে। 

রোববার গোপন সূত্রে খবর পেয়ে খুলনা শহর থেকে অপরণকারি রুবেল গাজীর ভাই ইউছুপ গাজীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ি বাগেরহাট জেলার শরণখোলায় তাদের আত্মীয়ের বাড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রী ও অপহরণকারি রুবেল গাজী ও তাঁর মাকে গ্রেফতার করা হয়। 

আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

ভোরের আকাশ/রই 

শেয়ার করুন: