এক যুবককে ফেরত দিল ভারতীয় বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে ভারতে অনুপ্রবেশের দায়ে শাকিল আহমেদ (২৪) নামের এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানায়, আখাউড়া উপজেলার হীরাপুর সীমান্তপথে সোমবার (৫ জানুয়ারি) ভোরে ভারতে অনুপ্রবেশ করেন শাকিল আহমেদ।
এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফের একটি টহলদল তাকে আটক করেন।
এ ঘটনা জানাজানি হলে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফ লঙ্কামুড়া ও ফকিরমুড়া বিজিবির মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ জওয়ানরা বাংলাদেশি যুবক শাকিলকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
ভোরের আকাশ/এসএইচ