বড়াইগ্রামে মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির কার্যালয় উদ্বোধন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির নতুন ও নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের হাইওয়ে থানা সড়কে অবস্থিত এই কার্যালয়টি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম, বনপাড়া সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা পারভীন।
‘সম্পর্কেই সমাধান’ এই শ্লোগানটি সামনে রেখে যাত্রা শুরু হওয়া সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সঞ্জয় কুমার কুন্ডু ও ইয়াকুব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা, কোষাধক্ষ্য রিপন কুমার কবিরাজ সহ কার্য্য নির্বাহী পরিষদের অন্যান্য পদধারীরা, উপজেলার মিল মালিক ও চাউল ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুধীজন।
ভোরের আকাশ/আ.র