শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় গত ২৬ জুলাই থেকে শুরু হয় ৭ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’।

শনিবার  (১ আগস্ট) বিকেলে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে সহকারি বন সংরক্ষক কাজী ইশতিয়াক রহমানের সভাপতিত্বে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির ও সহকারি কমিশনার লিখন কুমার রায়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার মো. আব্দুল রাকিবিল বারী।  

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন

চাঁদপুরের পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু

বক্তারা প্রতিটি পরিবারে কমপক্ষে একটি করে গাছ লাগানোর তাগিদ দিয়ে চলতি বর্ষা মৌসুমে সকলকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার অনুরোধ জানান।
সমাপনী অনুষ্ঠানে নার্সারীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পপি নার্সারী, মা নার্সারী ও গোপাল নার্সারীর স্বত্ত¡াধিকারীদেরকে ক্রেস্ট প্রদান এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকরা অংশগ্রহণ করেন। এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত ও বিক্রি করার জন্য ১৪টি স্টলে বসে।

ভোরের আকাশ/ইউএম

নড়াইলবৃক্ষমেলা

শেয়ার করুন: