শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বুধবার (১৬ জুলাই) দুপুর ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার।

ছবি : ভোরের আকাশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ মহা পুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ ইমদাদ হুসাইন, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীনসহ এবং উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ: শহিদুল ইসলাম, সমাজ সেবার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জুলাই শহীদের পরিবার বৃন্দ ও জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।

ছবি : ভোরের আকাশ

জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আজ ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এ উপলক্ষে বরিশাল জেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদ যোহর শহিদগনের মাগফেরাত কামনায় বরিশাল জেলা কালেক্টরেট জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছবি : ভোরের আকাশ

আলোচনা সভার শুরুতে শহীদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অতিথিরাসহ শহীদের পরিবারের সদস্যরা জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

ভোরের আকাশ/এসএইচ

জুলাই শহীদ দিবসবরিশাল

শেয়ার করুন: