শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েট ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনার লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়| অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা বিভিন্ন বিষয়ে ভাইস-চ্যান্সেলরের কাছে তাদের সমস্যাসমূহ উপস্থাপন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি এবং দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা এবং সঠিক দিকনির্দেশনাই পারে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে। আজ আমি সরাসরি শিক্ষার্থীদের কথা শুনলাম, যা ভবিষ্যতে আমাদের একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

একাডেমিক, আবাসিক, চিকিৎসা ব্যবস্থাসহ সব সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। কুয়েটকে বিজ্ঞানচর্চা ও গবেষণাভিত্তিক আধুনিক, শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

সভায় বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও পরিচালক (ছাত্র-কল্যাণ) কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র-কল্যাণ কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা, ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী পরিচালক (ছাত্র-কল্যাণ) শাহ মুহাম্মদ আজমত উল্লাহ।

ভোরের আকাশ/ র.ই

 

মতবিনিময় সভাপ্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

শেয়ার করুন: