শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের জালে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ কারবারি ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কার্যালয় থেকে বুধবার (১৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন শাহবাজপুর ইউপিস্থ ভৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেকপোষ্ট করা কালীন সময় ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

গ্রেফতারকৃতের পিতার নাম- রিপন মিয়া। আসামী আশিকুল ইসলাম আপন (২০), গ্রাম- শাহাপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ। আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

এদিকে, একই দিন সকাল ১১টায় জেলার কসবা থানা পুলিশ কসবা টু নয়নপুর পাকা সড়ক থেকে ৮ (আট) কেজি গাঁজা ও ১টি ব্যাটারীচালিত অটোরিক্সা উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত দুই আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াগাঁজা উদ্ধার

শেয়ার করুন: