শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ভিশন বরিশাল অতিদরিদ্র পরিবারে অর্থ ও শিশুদের মাঝে স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ

বরিশাল ব্যুরো

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

অতিদরিদ্র পরিবারে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ প্রদান ও শিশুদের মাঝে স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ অনুষ্ঠান ৯মার্চ ২০২৬ সোমবার বরিশাল ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।  

বরিশাল এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিস আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উর্ধ্বতন ব্যবস্থাপক ষ্টিফেন হালদার রূবেনের সভাপতিত্বে প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের পক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের  উপ-পরিচালক (স্থানীয় সরকার) দীনেশ সরকার উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে  সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: খন্দকার মঞ্জুরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব'র সহ-সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান  এম.আর.প্রিন্স, বরিশাল ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিনথিয়া ঘরামী সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ।

সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। হতদরিদ্রদের অবস্থার পরিবর্তনের জন্য অফেরতযোগ্য এককালীন নগদ অর্থ সহায়তার মাধ্যমে অধিক সংখ্যক মানুষকে স্বাবলম্বি করতে পারলেই এ দেশ সার্বিক ভাবে এগিয়ে যাবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের স্বাস্থ্যবিধি পালন এবং তাদের মানষিক উন্নয়নে আমরা সবসময়ই শিশুদের পাশে আছি। ভবিষ্যতে আরও সহায়তা করতে চাই।  

প্রধান অতিথি এবং  বিশেষ অতিথিবৃন্দ এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, সামগ্রিক ভাবে দেশের অগ্রগতিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এ ধরনের  প্রয়াস দারিদ্র্রতা বিমোচনের  ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে আগত অতিদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও শিশুদের মাঝে স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ করা হয়।

ভোরের আকাশ/এনএস

বরিশাল

শেয়ার করুন: