শিরোনাম
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে ৪৪ বোতল ভারতীয় নিষিদ্ধ কোডিনযুক্ত ফেনসিডিল রাখার অভিযোগে বকুল মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এরায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত মো. বকুল মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর মরিচা গ্রামের মোনতাজ আলীর ছেলে। 

আদালতে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০১৯ সালের ১ এপ্রিল সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। রাত ২টার দিকে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ৪৪ বোতল ভারতীয় নিষিদ্ধ কোডিনযুক্ত ফেনসিডিলসহ বকুল মিয়াকে আটক করে হাইওয়ে পুলিশ।

মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ বকুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। 

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: