শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভৈরবে ইয়াবাসহ দুই বোন আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জের ভৈরবে ৮ হাজার ৫শ পিস ইয়াবাসহ দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন নাটাল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার চরবহেরাতলা বড় বহেরাতলা গ্রামের মৃত মজিবর ফরাজী মেয়ে ফয়জুরি আক্তার পলি (৩০) ও শিউলী বেগম (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টোল প্লাজার সামনে একটি লেগুনায় তল্লাশি চালানো হয়। এসময় লেগুনার ভেতরে থাকা ওই দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৮ হাজার ৫শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে সড়কপথে পাচারের সময় তাদের হাতে-নাতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

 

কিশোরগঞ্জআটক

শেয়ার করুন: