শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

বাঞ্ছারামপুরে আগুনে সর্বস্ব হারাল দুই পরিবার, ২০ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘরসহ ভেতরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় সৌদি প্রবাসী মো. আনোয়ার মিয়া ও তাইজুদ্দিন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, সিলিং ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই দুটি বসতঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত রিকশাচালক তাইজুদ্দিন বলেন, আগুনে তার ও ছোট ভাইয়ের ঘর, আসবাবপত্রসহ ঘরে থাকা খাবারের চাল পর্যন্ত পুড়ে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারি সহযোগিতা না পেলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি।

সোনারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, মাঝরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে তাদের খাবারেরও সংকট রয়েছে। উপজেলা প্রশাসন এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি কিছুটা সহযোগিতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাঞ্ছারামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদের জানান, রাতে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুটি ঘর ও ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: