জামালপুরে কৃষি উপকরণ বিতরণ

জামালপুরে ১৫টি ইউনিয়নে প্রায় ১৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে জামালপুর সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাজস্ব খাতের অর্থায়নে এসব উপকরণ বিতরণ করা হয়।
রবিবার দুপুরে সদর কৃষি অফিস এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় কৃষকদের ৩৫ কেজি ইউরিয়া, ২৫কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি, ২০ কেজি জিমসাম, ১ কেজি বোরণ, ১ কেজি জিংক ও ১ কেজি সরিষার বিজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তারসহ ১৫টি ইউনিয়নের কৃষকরা।
ভোরের আকাশ/জাআ