শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, পুরস্কার ও গাছের চারা বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমান।

আরও পড়ুন

মেহেরপুরে ডাক বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল-মিজানুর রহমান। তিনি পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং টেকসই গ্রামীণ উন্নয়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ উপজেলা সভাপতি আব্দুর রশিদ শাহ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার এবং উপস্থিতদের মধ্যে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পল্লীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং আত্মকর্মসংস্থানভিত্তিক উদ্যোগকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভোরের আকাশ/এনউব

গাছের চারা বিতরণ

শেয়ার করুন: