শিরোনাম
প্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত

চাঁদপুরে কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরে কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাহেবগঞ্জ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

অভিযানকালে বাজারের তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে অপরাধ স্বীকার করায় শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদার (৩২) নামে দুই ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় কোস্ট গার্ড, চাঁদপুর এবং হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সার্বিক সহযোগিতা করে।

জব্দ করা কারেন্ট জাল বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য কোস্ট গার্ড, চাঁদপুর ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: