খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

গ্রামীণ নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) সহযোগিতায় জেলা সদরের কমলছড়ি ইউনিয়নে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে কমলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থার জেন্ডার ফোকাল পার্সন মিনুচিং মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা।
এ সময় তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার পল পুরাসহ স্থানীয় নারী প্রতিনিধি ও ইয়ুথ সদস্যরা উপস্থিত ছিলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল,‘গ্রামীণ নারীদের অগ্রযাত্রা: নারী ক্ষমতায়নের গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ’। বেইজিং নারী সম্মেলনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে গ্রামীণ নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রার বিষয়টি গুরুত্ব পায়।
ভোরের আকাশ/সু.পা