শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

বাউফলে আলগী নদীর ভাঙন থেকে রক্ষা ও পাকা বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে আলগী নদীর অব্যাহত ভাঙন ঠেকাতে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং বাকলা থেকে রায়তাঁতেরকাঠী হয়ে নুরাইনপুর বাজার পর্যন্ত বেড়িবাঁধের সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রায়তাঁতেরকাঠী গ্রামের মাঝের খেয়াঘাট এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আলগী নদীর তীরবর্তী বেড়িবাঁধের সড়কটি রায়তাঁতেরকাঠীসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পথ ব্যবহার করেন। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব অপরিসীম। কিন্তু বর্ষা মৌসুমে নদীর ভাঙনে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা হলেও যথাযথ পরিকল্পনা ও প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থার অভাবে তা স্থায়ী সমাধান দিতে পারেনি। পর্যাপ্ত মাটি ও পাইলিংয়ের অভাব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় জিও ব্যাগের অনেকগুলো সরে গেছে। ফলে নতুন করে নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

তারা বলেন, সাময়িক সংস্কার নয়, নদীভাঙন থেকে জনপদ ও যোগাযোগব্যবস্থা রক্ষায় প্রয়োজন পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণ। একই সঙ্গে বেড়িবাঁধের সড়কটি দ্রুত পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরও পড়ুন

মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা জাকির হোসেন, মামুন শিকদার, সাংবাদিক জাহিদ শিকদারসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

এ সময় অংশগ্রহণকারীরা টেকসই নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও বেড়িবাঁধের সড়ক পাকাকরণের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

ভোরের আকাশ/এফএ                                              
 

শেয়ার করুন: