শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদির মৃত্যুতে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় যুবক আটক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ইয়াছিন ভুঁইয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নস্থ মাইজখার গ্রাম থেকে আটক করা হয় তাকে। আটক ইয়াছিন ভুঁইয়া ওই গ্রামের বাবরু ভুঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন। পাশাপাশি মন্তব্যের ঘরে তাকে ‘টেরোরিস্ট’ বলে আখ্যায়িত করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা ইয়াছিন ভূঁইয়াকে আটক করে কসবা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ভোরের আকাশকে বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফ ওসমান হাদিকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

ভোরের আকাশ/এসএইচ

যুবক আটকব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: