শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূর হাতে আসমা আক্তার (৪৫) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা আদালত চত্বরে স্থানীয় শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

নিহতের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, তার বড় ভাই বিদেশে থাকেন। এ সুযোগে ভাইয়ের স্ত্রী জান্নাতি আক্তার ফুফাতো ভাই কালাম হাওলাদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে জান্নাতি ও কালাম মিলে পরিকল্পিতভাবে আমার মা আসমা আক্তারকে কুপিয়ে হত্যা করে। তিনি এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান। 

মানববন্ধনে আরও জানানো হয়, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে, যা তাদের নিরাপত্তাহীনতায় ফেলেছে। বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে তারা বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

বিচার-দাবিপিরোজপুরমানববন্ধন

শেয়ার করুন: