শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে ক্যান্সার আক্রান্ত মল্লিকা বাঁচতে চায়

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে ক্যান্সার আক্রান্ত মল্লিকা বাঁচতে চায়
নাজিরপুরে ক্যান্সার আক্রান্ত মল্লিকা বাঁচতে চায়

অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না মুখগহ্বরের টিউমার ক্যানসার আক্রান্ত মল্লিকা রায়। দিন দিন যন্ত্রণায় বিষণ্ন হয়ে উঠছে ৪০ বছর বয়সী এই নারীর জীবন। অভাব অনটনের সংসারে স্বামী সন্তান থেকেও যেন কেউ নেই তার উপার্জন করার। ভিটে মাটি বিক্রি করেও অসুস্থ  মল্লিকার চিকিৎসা করাতে চেষ্টার কমতি ছিল না পরিবারের।

অসহায় এই পরিবারটির দিন কাটছে অন্যের সহযোগিতায়। কোনরকম দু-বেলা দু’মেঠো খাবারের ব্যবস্থা হলেও মিলছে না মল্লিকার চিকিৎসার অর্থ। এতদিন পৈত্রিক ভিটে মাটি বিক্রি করা টাকা ও বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে চিকিৎসা চলেছে। কিন্তু ৫ লক্ষাধিক টাকা খরচ করার পর এখন তার  চিকিৎসার অর্থ যোগানে ব্যর্থ পরিবারের সদস্যরা।

মল্লিকা রায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  উত্তর জয়পুর গ্রামের বাসিন্দা। স্বামী হরবিলাস রায় পেশায় দিনমজুর। ২ মেয়ে রয়েছে তার। বর্তমানে ক্যানসার আক্রান্ত  মল্লিকা রায় এর চিকিৎসার অর্থাভাবে কাঁদাচ্ছে পুরো পরিবারকে। শুরুতে প্রাথমিক চিকিৎসা  নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়েছে। বর্তমানে দরিদ্র এই পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে অক্ষম।

মল্লিকা রায় এর স্বামী হরবিলাস রায় জানান, প্রায় দেড় বছর আগে তার ক্যান্সার ধরা পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য  শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন সেখানে চিকিৎসা চালাতে গিয়ে এ পর্যন্ত প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আরও ৩ থেকে ৪ লাখ টাকার প্রয়োজন।

হরবিলাস রায় আরো বলেন, চিকিৎসার জন্য অর্থ যোগানের ব্যবস্থা করার চ্যালেঞ্জের সঙ্গে এখন যোগ হয়েছে ঋণ পরিশোধের চাপ ও মানসিক যন্ত্রণা।

মল্লিকা রায়ের পরিবারের আকুতি সবাই সহযোগিতার হাত বাড়ালে তাকে বাঁচাতে পারবেন।

সাহায্য পাঠাতে যোগাযোগ করুন: হরবিলাস রায় ০১৭৪১০১৯২৮৯

ভোরের আকাশ/এসএইচ

মল্লিকা রায়নাজিরপুরক্যান্সার

শেয়ার করুন: