চাঁদপুরে এনসিপির ২৭ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা

চাঁদপুর জেলা পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৭ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক স্মারকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
রাত সাড়ে ১০টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত জেলা কমিটিতে মো. মাহবুব আলমকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এছাড়া সাতজনকে যুগ্ম সমন্বয়কারী এবং ১৯ জনকে সদস্য করে মোট ২৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
যুগ্ম সমন্বয়কারীরা হলেন:
- খান মো. নিয়াজ মোর্শেদ
- ডা. আরিফুল ইসলাম
- আমান উল্লাহ
- শরীফুল ইসলাম (দেওয়ান শরীফ)
- তামিম খান
- মো. নবীর হোসেন
- মো. ফরহাদ আহমেদ আলী
সদস্যরা হলেন:
মো. মোকলেসুর রহমান মুকুল, মো. তাফাজ্জল হোসেন পলাশ, সৈকত হোসেন আমিন, খাজা মাঈনুল ইসলাম, আহমেদ সজীব, অ্যাডভোকেট আব্দুল জাব্বার, আজিজুল হক রাজু, ডি এম আলাউদ্দিন, হেলাল উদ্দিন, মো. ইমাদুল ইসলাম ইমাদ, মো. ইয়াছিন জামিল সিমান্ত, খালিদ মাহমুদ, নাজমুল শুভ, রেদওয়ান হোসেন, মুফতি মাহমুদ হাসান, মো. রাকিবুল হাসান, নুরুজ্জামান রুবেল, মো. শাহজাদা জামান ছাকিব ও জান্নাতুল নাইমা।
এই কমিটিকে আগামী তিন মাস কিংবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত চাঁদপুর জেলা পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম বলেন, “এই সমন্বয় কমিটি মূলত সার্চ কমিটির মতো কাজ করবে। আগামী তিন মাসের মধ্যে জেলার যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।”
তিনি আরও জানান, চাঁদপুর সদর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলার সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে। এর আগে ফরিদগঞ্জ, কচুয়া, হাইমচর ও মতলব উত্তর উপজেলার কমিটিও গঠিত হয়েছে। পর্যায়ক্রমে চাঁদপুর জেলার বাকি উপজেলাসহ ইউনিয়ন পর্যায়েও আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
ভোরের আকাশ//হ.র