শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট উপজেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও  সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার নিজ ভান্ডারিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মনির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক টি এম মনোনয়ন হোসেন পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন 

কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান, ভিটাবাড়িয়া নূরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার, মজিদা বেগম মহিলা কলেজের গ্রন্থাগারিক মোঃ জাকির হোসেন, ভান্ডারিয়া বিহারি লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাদল, নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সবুর প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমানউল্লাহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো নুরুজ্জামান, পূর্ব ধাওয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার, মজিদা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার,ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক রিয়াজ মাহমুদ মিঠু সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ।

বক্তারা বেগম খালেদা জিয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার জন্য দোয়া কামনা করেন বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশের জনগণ বারবার ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন আপসহীন। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি দেশের মানুষকে ভালোবেসে সংগ্রাম করে গেছেন। দীর্ঘ সময় কারাবরণ, মিথ্যা মামলা, গৃহবন্দিত্ব ও অসুস্থতা সত্ত্বেও তাঁর মনোবল ভাঙেনি। তাঁর মৃত্যু শুধু বিএনপির নয়, বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আদর্শ ও আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হবে।

 অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার সহকারী মৌলভী হাফেজ মাওঃ জশিম উদ্দিন।

ভোরের আকাশ/মো.আ.
 

বেগম খালেদা জিয়াপিরোজপুর

শেয়ার করুন: