শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত ছেলের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৩ মে ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৃদ্ধ মা-বাবার সামনেই ব্লেড দিয়ে নিজের গলা কেটে এমারুল (২৫) নামের মাদকাসক্ত এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুরভুরিয়া গ্রামের চর এলাকার এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এমারুল উপজেলার ভুরভুরিয়া গ্রামের চর এলাকার আরফাত মিয়ার ছেলে। অত্যন্ত দরিদ্র এ পরিবারের তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার(২মে) দুপুর ২টার দিকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় এমারুল নিজ মা-বাবার সামনেই ব্লেড দিয়ে নিজের গলা কেটে ফেলে। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। বৃদ্ধ মা-বাবা তাকে রক্ষা করার চেষ্টা করলেও শারীরিক অসামর্থ্যের কারণে ব্যর্থ হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। রাত ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

দিনাজপুরের ধানের মাঠে জাতের মেলা

নিহতের বোন বকুল জানান, এমারুল তাদের একমাত্র ভাই ছিলেন এবং বাবার সঙ্গে কৃষিকাজ করতেন। কয়েকদিন আগে তিনি একটি রিহ্যাব সেন্টার থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। তিনি আরও জানান, এমারুল মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যাতেও ভুগছিলেন। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা পরিবার কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না।

বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্লেড দিয়ে গলা কাটায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

আত্মহত্যা

শেয়ার করুন: