শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাঙামাটিতে ডাকাতি, ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার-১০

রাঙামাটি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, ধর্ষণ, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে একজনকে ডাকাতির অভিযোগে এবং একজনকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি আহাম্মেদ সফি (৪৪)। তিনি রাঙামাটি কোতয়ালী থানার বালুখালী ইউনিয়নের আদার পাহাড় এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

শ্রীপুরে খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ধর্ষণ মামলায় গ্রেপ্তার মুহাম্মদ ইউসুফ আলী (২৬) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মাদক কারবারের অভিযোগে শাহাবুদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মো. সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭) ও মো. খোকন খান (২৫)-কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফি (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: