শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১৪ হাজারের বেশি মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী জগদীশ মোড় এলাকায় মৎস্যচাষী বাহারম বাদশাহর খামারে এ ঘটনা ঘটে। নিধন হওয়া মাছের মধ্যে পাঙ্গাসসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।

মৎস্যচাষী বাহারম বাদশাহ মাওনা সিংগারদিঘী মেডিকেল মোড় এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি জগদীশ মোড়ে আমিনের কাছ থেকে পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করছিলেন।

বাহারম বাদশাহ জানান, বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁর প্রায় তিন একর আয়তনের মৎস্যপুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে পানিতে থাকা প্রায় সব মাছ মরে ভেসে উঠতে শুরু করে। শুক্রবারও মাছ মরার ঘটনা অব্যাহত থাকে।

আরও পড়ুন

দামুড়হুদায় বাল্যবিবাহ বন্ধ করে দুইজনকে জরিমানা

তিনি দাবি করেন, এ ঘটনায় তাঁর প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মরা মাছ উদ্ধার করা হয়েছে। আগামী দুই মাস পর মাছগুলো বিক্রি করে ২০ লাখ টাকার বেশি আয় করার প্রত্যাশা ছিল তাঁর।

মৎস্যচাষী বাহারম বাদশাহর আরও অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কেউ তাঁর মৎস্যখামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান। এ বিষয়ে শ্রীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে তাঁদের কেউ অবহিত করেননি। তবে জানানো হলে মাছের মৃত্যুর কারণ সম্পর্কে বলা সম্ভব হতো।
 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: