শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ঘোড়া বোঝাই পিকআপ ও ট্রাকের সংঘর্ষে ২ নিহত, আহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙায় ঘোড়া বোঝাই একটি পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুই ঘোড়া ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিকাশ আলী (৪৫) ও সাফায়েত হোসেন (৩৫)। হতাহত সবাই নড়াইল জেলার বাসিন্দা।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, পাবনা থেকে পাঁচটি ঘোড়া কিনে পাঁচজন ব্যবসায়ী ভোরে একটি পিকআপে করে নড়াইলের উদ্দেশে রওনা দেন। পথে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙা বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা পাঁচ ব্যবসায়ী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ আলী ও সাফায়েত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়া ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ভোরের আকাশ/এনউব

নিহত

শেয়ার করুন: