শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বৈশ্বিক স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে সেমিনার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বৈশ্বিক স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ, ক্যান্সার জিনোমিক্স, কম্পিউটেশনাল মেডিসিন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্ভাবনা নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার  বিকেল সাড়ে ৩টায় নগরীর জিইসি ক্যাম্পাসের ১০৭ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (আইআরপি) এ সেমিনারের আয়োজন করে। সাজিদান রাফসান অ্যান্ড দ্য ফিউচার অব গ্লোবাল হেলথকেয়ার: ফ্রম ক্যান্সার জিনোমিক্স অ্যান্ড কম্পিউটেশনাল মেডিসিন টু ইঞ্জিনিয়ারিং ইন্টেলিজেন্ট মেডটেক অ্যান্ড নেক্সট-জেনারেশন বায়োমেডিকেল সিস্টেমস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

আরও পড়ুন

বাড়িতে ঢুকে মা-মেয়ের উপর হামলার অভিযোগ

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক স্বাস্থ্যসেবার উন্নয়নে গবেষণা ও প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাবিজ্ঞানে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে মানুষের জন্য আরও কার্যকর ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। সেমিনারে মূল বক্তা ছিলেন ক্যান্সার তথ্য গবেষক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বৈশ্বিক স্বাস্থ্য উদ্ভাবক ও সামাজিক উদ্যোক্তা সাজিদান রাফসান। তিনি কম্পিউটেশনাল অনকোলজি, জনস্বাস্থ্য, মানবিক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার রূপান্তর নিয়ে তাঁর কাজের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি অ্যাপেক্সস্ট্রাইড এবং শিরিন সাজমিলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

সেমিনারে ক্যান্সার জিনোমিক্স ও কম্পিউটেশনাল মেডিসিনের পাশাপাশি বুদ্ধিমান চিকিৎসা প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের বায়োমেডিকেল সিস্টেম নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং গবেষণার মাধ্যমে চিকিৎসাব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরপির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআরপির সহকারী পরিচালক সামিনা আলম। সেমিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: