মোল্লাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, প্রধান শিক্ষক ইকরামুল হক সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ।
ভোরের আকাশ/সু.পা