শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

সারিয়াকান্দিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, পড়াশোনায় উৎসাহ জোগানো এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয়ে বগুড়ার সারিয়াকান্দিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম ও সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান।

আরও পড়ুন

চিলমারীতে সবজির আবাদে সার ও কীটনাশক সংকটে বিপাকে কৃষকরা

এ ছাড়া উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ বিতান এবং নারচী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি এবং অভিভাবকদের দায়িত্ব ও অংশগ্রহণ নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও নারচী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: