শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ বোতল স্কফ, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ বোতল ভারতীয় স্কফ সিরাপ (মাদক) ও ৬৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ১ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর পূর্ব পাড়া এলাকার আসামী মোঃ রবিউল এর উত্তর ভিটির চৌচালা টিনের বসত ঘরের ভিতর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌনে ৪টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ বোতল স্কফ সিরাপ উদ্ধারসহ আসামী মোঃ রবিউল (৪৫) পিতা- মৃত আবুল বাশারকে গ্রেফতার করে উক্ত আলামত বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।  

ধৃত আসামীর বিরুদ্ধে অত্র থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরদিকে সোমবার রাত সাড়ে ১১টায় জেলার কসবা থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ৯নং কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্বপাড়া এলাকায় সড়কে ৬৬কেজি গাঁজা ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ী উদ্ধার করেন।

উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত আসামীগন কৌশলে পালিয়ে যায়। পুলিশ জানায়, পলাতক আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াগাঁজা উদ্ধার

শেয়ার করুন: