শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে ভারতীয় পণ্যসহ আটক ২

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ ২ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ সংবাদ পায় চোরাকারবারীরা সীমান্তবর্তী এলাকা থেকে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পন্য বোঝাই একটি ডিআই পিকআপ যোগে রাধানগর বাজার হয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

‎এমন সংবাদে তিতারাই এলাকায় সন্দেহজনক একটি ডিআই পিকআপ গাড়ীকে থামার সংকেত দেন। কিন্তু পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে উত্তর লাবু গ্রামের ফারুক আহমেদের ছেলে আব্দুল কাইয়ুম (২৯) ও ফেনাইকুনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রামিম আহমদ (২২) কে আটক করে।  

গাড়িটি তল্লাসি করে ১০ লক্ষ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি ও ২ হাজার ৩ শত ৪ পিস পন্ডস ফেসওয়াস জব্দ করে। ‎যাহার আনুমানিক বাজার মূল্য ৬৬ লক্ষ ৪১ হাজার ৬ শত টাকা বলে জানিয়েছে পুলিশ। ‎বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/ র.ই
 

‎

আটকমোহাম্মদ মনিরুজ্জামান

শেয়ার করুন: