জামালপুরের মেলান্দহে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিাতা বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় হইতে সন্ধ্যা মুহূর্ত পর্যন্ত হরিপুর-পাথালিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি ও নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, বিএনপি নেতা আবু হাসান, উপজেলা বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আয়োজনক কমিটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ওলামা দলের সভাপতি মাও. জাকির হোসেন, বিএনপি নেতা আতাউল হক চিশতী, প্রবাসী শাহজামাল, রফিক মেম্বার, মফিজ উদ্দিন, বজলুর রহমান, এরশাদ হাসান প্রমুখ।
ভোরের আকাশ/মো.আ.