মিয়ানমার সীমান্তে মাদকসহ ১০ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারের সময় টেকনাফে বিপুল পরিমাণ পণ্যসহ ১০ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের সদস্যরা।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুন ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/এসএইচ