শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্টেশন মাস্টারকে মারপিটে স্বামী-স্ত্রী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
স্টেশন মাস্টারকে মারপিটে স্বামী-স্ত্রী গ্রেফতার
স্টেশন মাস্টারকে মারপিটে স্বামী-স্ত্রী গ্রেফতার

গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারপিটের ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

রবিবার (১৫ জুন) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।

গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে আনোয়ারুল হক (৩৫) ও তার স্ত্রী মহিমা বেগম (৩০)।

এর আগে গতকাল শনিবার বেলা ১২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই যাত্রীর মধ্যে বিরোধ মেটাতে গেলে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেমকে ধাক্কাতে ধাক্কাতে প্রকাশ্যে কিলঘুশি মারতে থাকেন আনারুল।একপর্যায়ে উলঙ্গ হওয়ার পরও স্টেশন মাস্টারকে টেনে হেঁচড়ে নিয়ে মারধর করেন তিনি। এসময় দৌড়ে এসে মারধরে অংশ নেন আনারুলের স্ত্রী মহিমাও। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে।

বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর দ্রুত অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে বগুড়া-সান্তাহার রুটের লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

স্বামী-স্ত্রী গ্রেফতারগাইবান্ধা

শেয়ার করুন: