শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ আহমেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহশীন ফকির, আদর্শ কলেজের অধ্যক্ষ কাজিয়ার রহমান, এনএসআই-এর প্রতিনিধি, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোস্তফা এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদ আহম্মেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসের উপযোগী জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

চুক্তি চূড়ান্ত করতে কাতারের প্রতিনিধি দল ইরান পৌঁছেছে

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাগুরা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনসহ পুলিশের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন এবং অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ তুলে ধরা হয়।

ভোরের আকাশ/ইউএম

আইনশৃঙ্খলা কমিটি সভা

শেয়ার করুন: