দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যথাযগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলার খানসামা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টার সময় উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ( খানসামা-চিরিরবন্দর) নির্বাচনী এলাকার জননেতা বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস,উপজেলা সমাজসেবা অফিসার তমিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আব্দুল বাসেদ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ৫ নং ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন,অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ,১৪৪ টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
উল্লেখ্য, এবছর খানসামা উপজেলায় মোট ১৪৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিটি পূজা মন্ডপের জন্য সরকারিভাবে ৬০০ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ এনউব