তেরখাদায় সরকারি নর্থ
খুলনা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

তেরখাদা সরকারী নর্থ খুলনা কলেজে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে বৃহস্পতিবার ১২ নভেম্বর দুপুর ১২ টায় কলেজ চত্বরে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যাক্ষ আবু হেনা মো. মনিরুল হকের সভাপতিত্বে ও প্রভাষক রবিউল ইসলাম রাজুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
বিশেষ অতিথি ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওছার আলী, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু এছাড়া খুলনা জেলা বি এনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক সজল, মাহামুদ আলম লোটাস, মোল্যা সাইফুর রহমান। তেরখাদা উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোল্যা মাহবুবুর রহমান, মো. বিল্লাল মোল্যা, চৌধুরী ফকরুল ইসলাম বুলু, মো. রবিউল হোসেন, মো. আজিজুর রহমান আজিবার, মিল্টন মুন্সীসহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই