শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী তীরবর্তী কর্ণিবাড়ী এলাকায় পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০২ আগস্ট) বিকেলে পরিচালিত এই আকস্মিক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।

​এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সারিয়াকান্দির কর্ণিবাড়ী এলাকার যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার ও অন্যান্য মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর তীর ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও গ্রামীণ অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেল আনুমানিক ৪ ঘটিকায় ওই এলাকায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আরও পড়ুন

ভাবমূর্তি উন্নয়ন ও দুর্নীতি দমনে নতুন পরিকল্পনায় দুদক

​অভিযান চলাকালে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ সময় অপরাধের সাথে সরাসরি জড়িত থাকার দায়ে মাসুদ রানা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী তাকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত প্রাঙ্গণেই দণ্ডের অর্থ আদায় করা হয়।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, যমুনার ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হবে।

ভোরের আকাশ/এনউব

জরিমানা

শেয়ার করুন: