শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ মো.সজিব আহমেদ (২৫) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রপ্তার করেছে পুলিশ।

এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করে। রোববার (১২জুলাই) ভোর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চিশতিয়া বেকারির সামনে পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।

জানা যায়, রবিবার ভোর রাতে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সজীবকে হাতেনাতে আটক করা হলেও অভিযানের সময় অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে যায় সজীবের সহযোগী মইন মিয়া (২৫), ইব্রাহিম ওরফে আকাশ (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জন ডাকাত। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

দশগেট সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক

গ্রেপ্তারকৃত সজীবের হেফাজত থেকে একটি বিদেশী রিভলবার, ৬ রাউন্ড গুলি, ৩টি রামদা, একটি টর্চলাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পুরোনো কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ২০-৫২৫৭) জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. সজীব আহমেদ মিজমিজি মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আসামিরা সংঘবদ্ধভাবে এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত সজীব এবং পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/র.ই

মোহাম্মদ এমদাদুল হক

শেয়ার করুন: