শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

টাঙ্গাইলের ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫, ৩:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত
টাঙ্গাইলের ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এস.ইউপি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. মিজানুর রহমান (৩৫) ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ধনবাড়ি উপজেলার কলহকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,  প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনার পথে দেউলাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুসলিম উদ্দিন জানান, তিনি একজন ভালো মনের মানুষ ও দক্ষ শিক্ষক ছিলেন । তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: