শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও সুরক্ষা সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সুনামগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রিপ প্রকল্পের আওতায় ৮১টি কৃষক গ্রুপের মধ্যে  এসব সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি গ্রুপের মাঝে একটি করে স্প্রে মেশিন, গ্যাস মাস্ক, গামবুট ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। কৃষকদের বালাইনাশক প্রয়োগের সময় ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদভাবে স্প্রে করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বালাইনাশক ব্যবহার কৃষিতে গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক প্রয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা না মানলে তা কৃষক ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে প্রত্যেক কৃষককে প্রশিক্ষিত ও সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।”

আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও নিরাপদ কৃষি চর্চায় উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

বিতরণকৃষকসুনামগঞ্জসুরক্ষা সামগ্রী

শেয়ার করুন: