শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বিএনপি নেতা এ আর মামুন খানের বৃক্ষরোপন কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে।  বাংলাদেশে জীবন-যাপনে উপযোগী তাপমাত্রা রক্ষার্থে কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বৃক্ষরোপনের নিদের্শনা দিয়েছেন।

তারেক রহমানের নিদের্শনা মতে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে যাচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান । সামাজিক সংগঠন বৃক্ষ উৎসর্গ এই কাজে সহযোগিতা করছেন।

সোমবার (২১ জুলাই) সকাল ১১ টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতিফ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়।  এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিএনপির একাংশের নেতাকর্মীরা অংশ নেন।

এদিন বিদ্যালয় মাঠে ও রাস্তার দু’পাশে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা লাগান তারা।  গাছে প্রয়োজনীয় খুটি লাগানো হয়।  এছাড়াও গাছে পানি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বৃক্ষরোপনের আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বর্তমান সময়ে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।  

খাস মহল লতিফ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, রাষ্ট্র অবকাঠামো বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোমলমতি শিক্ষার্থীরা।  লেখাপড়ার পাশাপাশি বৃক্ষরোপনের কর্মসূচি হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন, উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ চলমান রয়েছে।  এই কর্মসূচি অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

বৃক্ষরোপন কর্মসূচিপিরোজপুরবিএনপি নেতা

শেয়ার করুন: